সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী?
সঠিক উত্তর: কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাই-অক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস পৃথিবীতে তাপকে ধরে রাখতে পারে এবং এ কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে।