নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় যদি জানা থাকে— i. তিনটি বাহু ও একটি কর্ণ ii. দুইটি বাহু ও তিনটি কোণ iii. চারটি বাহু ও একটি কর্ণ নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য ৫টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়:
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
উদ্দীপকের ii ও iii নং তথ্যে প্রয়োজনীয় উপাত্ত বিদ্যমান।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) ii ও iii।