দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 3/4
ব্যাখ্যা: দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনাক্ষেত্র = {HH, HT, TH, TT}।
মোট ফলাফল = 4টি।
দুটি হেড আসার ঘটনা = {HH} অর্থাৎ 1টি।
দুটি হেড আসার সম্ভাবনা = 1/4।
দুটি হেড না আসার সম্ভাবনা = 1 - 1/4 = 3/4।