তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কী হতে হবে?
সঠিক উত্তর: কম সক্রিয় ধাতু
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর ওপর অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে। তাই প্রলেপ দেওয়ার জন্য সাধারণত নিকেল, ক্রোমিয়াম বা সিলভারের মতো কম সক্রিয় ধাতু ব্যবহার করা হয়।