O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে বৃত্তে দুইটি স্পর্শক PQ ও PR টানা হলে ΔPQR হবে- i. সমদ্বিবাহু ii. সমবাহু iii. সমকোণী নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
ব্যাখ্যা: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বাইরের P বিন্দু থেকে PQ ও PR দুটি স্পর্শক টানলে এরা সমান হবে। অর্থাৎ, PQ = PR।
তাই ΔPQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
সুতরাং (i) নং সঠিক কিন্তু (ii) নং সঠিক নয়।
আবার, ΔPQR এর প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। তাই ΔPQR সমকোণী হওয়া সম্ভব নয়।
সুতরাং (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i।