রহিম যে কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে, করিম সে কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। একই সময়ে রহিম, করিমের কতগুণ কাজ করে?
সঠিক উত্তর: 3
ব্যাখ্যা: রহিম 10 দিনে করে 1 অংশ
∴ রহিম 1 দিনে করে 1/10 অংশ
আবার, করিম 30 দিনে করে 1 অংশ
∴ করিম 1 দিনে করে 1/30 অংশ
রহিমের 1 দিনের কাজ / করিমের 1 দিনের কাজ = (1/10) / (1/30) = 1/10 × 30/1 = 3
কাজেই একই সময়ে রহিম করিমের 3 গুণ কাজ করে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।