2 সে.মি. বাহুবিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা 4√3 সে.মি. হলে প্রিজমটির আয়তন কত?
সঠিক উত্তর: 72 ঘন সে.মি.
ব্যাখ্যা: সুষম ষড়ভুজাকার প্রিজমের ভূমির বাহুর দৈর্ঘ্য = 2 সে.মি. এবং উচ্চতা = 4√3 সে.মি.
এখানে, সুষম ষড়ভুজের 6টি শীর্ষবিন্দুকে তার কেন্দ্রের সাথে যোগ করলে 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 / 4) × a² বর্গ একক
= (√3 / 4) × (2)² [যেহেতু বাহু, a = 2 সে.মি.]
= √3 বর্গ সে.মি.
প্রিজমের ভূমির ক্ষেত্রফল = 6 × √3 বর্গ সে.মি. = 6√3 বর্গ সে.মি.
সুতরাং, প্রিজমের আয়তন = ভূমির ক্ষেত্রফল × উচ্চতা ঘন একক
= 6√3 × 4√3 ঘন সে.মি.
= 72 ঘন সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।