কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে?
সঠিক উত্তর: দ্বিগুণ হবে
ব্যাখ্যা: আমরা জানি, ভরবেগ, p = mv ... (i)
বেগ দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ, p' = m × 2v = 2mv ... (ii)
(i) ও (ii) তুলনা করে পাই, p' = 2p
অর্থাৎ, বেগ দ্বিগুণ করলে ভরবেগও দ্বিগুণ হয়ে যাবে।