একটি তলে রাখা 8 kg ভরের কোনো বস্তুর ওপর 30 N বল প্রয়োগ করায় বস্তুটি 3 ms⁻² ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন?
সঠিক উত্তর: 6
ব্যাখ্যা: আমরা জানি, লব্ধি বল, F_net = F - f
বা, ma = F - f
বা, f = F - ma
এখানে,
প্রযুক্ত বল, F = 30 N
ভর, m = 8 kg
ত্বরণ, a = 3 ms⁻²
ঘর্ষণ বল, f = ?
মান বসিয়ে পাই, f = 30 - (8 × 3) N
= 30 - 24
= 6 N