ax² + bx + c = 0 সমীকরণটির মূল দুইটি বাস্তব ও অসমান। সমীকরণটি x-অক্ষকে কত বার ছেদ করবে?
সঠিক উত্তর: 2
ব্যাখ্যা: ax² + bx + c = 0 সমীকরণের লেখচিত্র x-অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুর ভুজ (x-এর স্থানাঙ্ক) হলো উক্ত সমীকরণের মূল।
মূলদ্বয় বাস্তব ও অসমান হলে তা x-অক্ষকে দুইবার ছেদ করবে (নিশ্চায়ক > 0)।