f(x) বহুপদী (x - a) দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে— i. (x - a), f(x) এর উৎপাদক ii. f(a) = 0 iii. ভাগশেষ শূন্য হবে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উৎপাদক উপপাদ্য অনুসারে f(x), (x - a) দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি f(a) = 0 হয়।
অর্থাৎ (x - a), f(x) এর উৎপাদক হবে।
∴ f(a) = 0 হবে এবং ভাগশেষ শূন্য হবে।
∴ (i), (ii) ও (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।