3x² - 1 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করলে b এর মান নিচের কোনটি?
সঠিক উত্তর: 0
ব্যাখ্যা: একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো ax² + bx + c = 0 ......(i)
প্রদত্ত সমীকরণ, 3x² - 1 = 0
বা, 3x² + 0.x - 1 = 0 ......(ii)
(i) ও (ii) এর মাঝে তুলনা করে পাই,
a = 3, b = 0 এবং c = -1
তাই, b = 0