2x - 3y = 8 এবং 4x - 6y = 7 সমীকরণদ্বয়— i. পরস্পর অসামঞ্জস্য ii. পরস্পর নির্ভরশীল iii. এর কোনো সমাধান নেই নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে,
2x - 3y = 8
4x - 6y = 7
x-এর সহগদ্বয়ের অনুপাত, a₁/a₂ = 2/4 = 1/2
y-এর সহগদ্বয়ের অনুপাত, b₁/b₂ = -3/-6 = 1/2
ধ্রুবক পদের অনুপাত, c₁/c₂ = 8/7
এখানে, a₁/a₂ = b₁/b₂ ≠ c₁/c₂
সুতরাং, সমীকরণদ্বয় অসমঞ্জস, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই।
অর্থাৎ (i) ও (iii) সঠিক কিন্তু (ii) সঠিক নয়।