নিচের তথ্যগুলো লক্ষ কর: i. চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকা যায় ii. রম্বসের একটি বাহু দেওয়া থাকলে রম্বসটি আঁকা যায় iii. সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকটি আঁকা যায় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
ব্যাখ্যা: i. চতুর্ভুজের চারটি বাহু জানা থাকলে এবং যে কোনো দুটি বাহুর মধ্যবর্তী কোণ জানা থাকলে তা আঁকা সম্ভব। তবে কোণ ১৮০° অপেক্ষা ছোট হতে হবে।
ii. রম্বসের বাহু সমান কিন্তু কোণ ৯০° নয়। তাই কোণ ও বাহু উভয়ই জানতে হবে। সুতরাং (ii) নং সঠিক নয়।
iii. সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলেও কোণ জানা আবশ্যক। সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকটি আঁকা যায় না। সুতরাং (iii) নং সঠিক নয়।