A = {-1, 0, 1, 2} হলে, R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং x = 2y} অন্বয়টির ডোমেন কোনটি?
সঠিক উত্তর: {0, 2}
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ, x = 2y
বা, y = x/2
এখন, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি:
x: -1, 0, 1, 2
y: -1/2, 0, 1/2, 1
কিন্তু, -1/2 ∉ A এবং 1/2 ∉ A
সুতরাং, (-1, -1/2) ∉ R এবং (1, 1/2) ∉ R
∴ R = {(0, 0), (2, 1)}
আর R এর ডোমেন = {0, 2}।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।