-5x - 3 + 2x² = 0 সমীকরণটির মূলদ্বয় হবে—
সঠিক উত্তর: (3, -1/2)
ব্যাখ্যা: -5x - 3 + 2x² = 0 বা, 2x² - 5x - 3 = 0 সমীকরণটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, a = 2, b = -5, c = -3
∴ মূলদ্বয় = (-b ± √(b² - 4ac)) / 2a
= (-(-5) ± √((-5)² - 4 . 2 . (-3))) / (2 . 2)
= (5 ± √(25 + 24)) / 4
= (5 ± √49) / 4
= (5 ± 7) / 4
∴ মূলদ্বয় = (5 + 7) / 4 = 12 / 4 = 3 এবং (5 - 7) / 4 = -2 / 4 = -1/2
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।