নিচের সারণিতে - তাপমাত্রা: ৬°-৮°, ৮°-১০°, ১০°-১২° গণসংখ্যা: ৫, ৯, ৪ i. শ্রেণিব্যাপ্তি ৩ ii. মধ্যক শ্রেণি ৮°-১০° iii. তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: (i) অবিচ্ছিন্ন শ্রেণির ক্ষেত্রে:
শ্রেণি ব্যাপ্তি = শ্রেণির সর্বোচ্চ মান - শ্রেণির সর্বনিম্ন মান
প্রশ্নের প্রদত্ত শ্রেণিটি অবিচ্ছিন্ন।
সুতরাং সারণির শ্রেণিব্যাপ্তি = ৮ - ৬ = ২
তাই (i) নং সঠিক নয়।
(ii) প্রদত্ত সারণি অনুযায়ী মোট গণসংখ্যা n = ১৮।
মধ্যক পদের অবস্থান = n/২ = ১৮/২ = ৯।
সারণি হতে দেখা যায় ৯ম পদটি (৮°-১০°) শ্রেণিতে অবস্থিত।
তাই (ii) নং সঠিক।
(iii) তাপমাত্রা একটি অবিচ্ছিন্ন চলক। সারণি থেকে দেখা যাচ্ছে, একটি শ্রেণির উচ্চসীমা ও পরবর্তী শ্রেণির নিম্নসীমা একই। সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন শ্রেণি এবং এই শ্রেণিতে উপস্থিত লক্ষণটি অবিচ্ছিন্ন।
তাই (iii) নং সঠিক।