520° কোণটি কোন চতুর্ভাগে পড়বে?
সঠিক উত্তর: ২য়
ব্যাখ্যা: 520° = 450° + 70° = 5 × 90° + 70°
520° কোণটি ধনাত্মক কোণ। তাই কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90° এবং 70° ঘুরে ২য় চতুর্ভাগে আসতে হয়েছে।
তাই 520° কোণটি ২য় চতুর্ভাগে অবস্থান করবে।