ΔABC সমকোণী ত্রিভুজ হবে, যদি এর বাহুগুলোর পরিমাপ হয়— i. 5, 12, 13 একক ii. 6, 8, 10 একক iii. 14, 16, 20 একক নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ² = লম্ব² + ভূমি²।
i. 5² + 12² = 25 + 144 = 169 = 13²; তাই বাহুগুলোর পরিমাপ 5, 12, 13 একক হলে ΔABC সমকোণী ত্রিভুজ হবে।
ii. 6² + 8² = 36 + 64 = 100 = 10²; তাই বাহুগুলোর পরিমাপ 6, 8, 10 একক হলে ΔABC সমকোণী ত্রিভুজ হবে।
iii. 14² + 16² = 196 + 256 = 452 ≠ 20² (400); তাই বাহুগুলোর পরিমাপ 14, 16, 20 একক হলে ΔABC সমকোণী ত্রিভুজ হবে না।