f(y) = 1 / √(7 - y) এর ডোমেন কোনটি?
সঠিক উত্তর: {y ∈ R : y < 7}
ব্যাখ্যা: f(y) = 1 / √(7 - y) ফাংশনটিতে y এর যেসব মানের জন্য f(y) এর মান বাস্তব হবে সেসব মানই হবে f(y) এর ডোমেন।
মান বাস্তব হবে যদি √(7 - y) > 0 হয়।
বা, 7 - y > 0
বা, -y > -7
বা, y < 7 [উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করে]
∴ ডোমেন = {y ∈ R : y < 7}