ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 kHz এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10⁸ ms⁻¹ হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
সঠিক উত্তর: 476.19 m
ব্যাখ্যা: দেওয়া আছে,
কম্পাঙ্ক, f = 630 kHz = 630 x 10³ Hz
বেগ, v = 3 x 10⁸ ms⁻¹
আমরা জানি, v = fλ
বা, λ = v/f = (3 x 10⁸) / (630 x 10³) = 476.19 m
অতএব, তরঙ্গ দৈর্ঘ্য λ = 476.19 m।