একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি. হলে— i. পরিসীমা = 12 সে.মি. ii. অর্ধ-পরিসীমা = 6 সে.মি. iii. ক্ষেত্রফল = 6 বর্গ সে.মি. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রে a = 3 সে.মি., b = 4 সে.মি., c = 5 সে.মি.
পরিসীমা = তিনবাহুর সমষ্টি = a + b + c = 3 + 4 + 5 = 12 সে.মি.
অর্ধ-পরিসীমা, s = 12 / 2 সে.মি. = 6 সে.মি.
ক্ষেত্রফল = √(s(s - a)(s - b)(s - c))
= √(6 × (6 - 3) × (6 - 4) × (6 - 5))
= √(6 × 3 × 2 × 1)
= √36
= 6 বর্গ সে.মি.।