একটি নল দ্বারা সংযুক্ত দুটি সিলিন্ডারে পিস্টন নিশ্ছিদ্রভাবে লাগানো আছে, ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 10 গুণ বড় হয় তাহলে ছোট পিস্টনে 2 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে?
সঠিক উত্তর: 20 N
ব্যাখ্যা: বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা জানি, F₂/F₁ = A₂/A₁
বা, F₂ = (A₂/A₁) × F₁
এখানে, A₂ = 10A₁ এবং F₁ = 2 N
বা, F₂ = (10A₁/A₁) × 2 N = 20 N
অতএব, বড় পিস্টনে 20 N ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে।