3 সে.মি. ধারবিশিষ্ট ঘনকের— i. আয়তন 27 ঘন সে.মি. ii. কর্ণের দৈর্ঘ্য 3√3 সে.মি. iii. সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: এখানে, ঘনকের ধার a = 3 সে.মি.
* ঘনকের আয়তন = a³ = 3³ ঘন সে.মি. = 27 ঘন সে.মি.। অর্থাৎ (i) নং সঠিক।
* কর্ণের দৈর্ঘ্য = √3a = 3√3 সে.মি.। অর্থাৎ (ii) নং সঠিক।
* সমগ্রতলের ক্ষেত্রফল = 6a² বর্গ সে.মি. = 6 × 3² = 6 × 9 = 54 বর্গ সে.মি.। অর্থাৎ (iii) নং সঠিক।