নিচের কোন শর্তে ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে? [a, b, c বাস্তব সংখ্যা]
সঠিক উত্তর: a ≠ 0
ব্যাখ্যা: দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত: আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর ক্ষেত্রে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0
a = 0 হলে, 0 . x² + bx + c = 0
বা, bx + c = 0
অর্থাৎ, সমীকরণটি আর দ্বিঘাত থাকে না।
আবার, সমীকরণটির সমাধান x = (-b ± √(b² - 4ac)) / 2a
এখানে, ভগ্নাংশের হর 0 হলে মূল x অসংজ্ঞায়িত হয় বলে a ≠ 0
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।