A = {3, 5, 7}, B = {4, 5, 7} হলে, i. A ∩ B = {5, 7} ii. P(A ∪ B) এর উপাদান সংখ্যা 16 iii. A \ B = {3, 4} নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: এখানে, A = {3, 5, 7}, B = {4, 5, 7}
* A ∩ B = {3, 5, 7} ∩ {4, 5, 7} = {5, 7}
∴ (i) নং সঠিক।
* A ∪ B = {3, 5, 7} ∪ {4, 5, 7} = {3, 4, 5, 7}
A ∪ B সেটের উপাদান সংখ্যা 4টি
∴ P(A ∪ B) এর উপাদান সংখ্যা = 2⁴ = 16টি
∴ (ii) নং সঠিক।
* A \ B = {3, 5, 7} \ {4, 5, 7} = {3}
∴ (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i ও ii)।