x² + 4x - 3 = 0 সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কিরূপ?
সঠিক উত্তর: বাস্তব, অসমান, অমূলদ
ব্যাখ্যা: দেওয়া আছে, x² + 4x - 3 = 0
একে আদর্শ দ্বিঘাত সমীকরণ, ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, a = 1, b = 4 এবং c = -3
নিশ্চায়ক = b² - 4ac
= 4² - 4 . 1 . (-3)
= 16 + 12 = 28 > 0
যেহেতু নিশ্চায়ক > 0 এবং পূর্ণবর্গরূপে প্রকাশ করা যায় না, সেহেতু মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।