ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্যের দিক থেকে বাংলাদেশ মূলত কেমন?
সঠিক উত্তর: নিচু ও সমতল
ব্যাখ্যা: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এর অধিকাংশ ভূখণ্ড পলি মাটি দিয়ে গঠিত। উত্তর ও পূর্বাংশের কিছু পাহাড় এবং উত্তর-পশ্চিমাংশের সামান্য উঁচু ভূমি ছাড়া পুরো দেশই একটি বিশাল নিচু সমভূমি।