A = {2, 4, 6, 8} সেটটির— i. প্রকৃত উপসেটের সংখ্যা 15 ii. A = {x ∈ N : x, জোড়সংখ্যা এবং x ≤ 8} iii. A সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, A = {2, 4, 6, 8}
* A সেটের উপাদান সংখ্যা n = 4
সুতরাং A এর প্রকৃত উপসেটের সংখ্যা = 2ₙ- 1 = 2⁴ - 1 = 16 - 1 = 15
∴ (i) নং সঠিক।
* A = {x ∈ N : x জোড়সংখ্যা এবং x ≤ 8}
প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ স্বাভাবিক জোড় সংখ্যার সেট = {2, 4, 6, 8}
∴ (ii) নং সঠিক।
* A সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 2, 4, 6, 8 অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 4টি।
∴ (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i, ii ও iii)।