রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কিত?
সঠিক উত্তর: ব্যস্তানুপাতে
ব্যাখ্যা: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রোধ বৃদ্ধি পাবে।