বিষয়: উচ্চতর গণিত অধ্যায়: বীজগাণিতিক রাশি

নিচের কোনটি প্রতিসম রাশি নয়?

ক. a + b + c
খ. x/y + y/z + z/x
গ. ab + bc + ca
ঘ. x² + y² + z² + xy + yz + zx

সঠিক উত্তর: x/y + y/z + z/x

ব্যাখ্যা: প্রতিসম (Symmetric) রাশি: একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ঐ চলকসমূহের প্রতিসম রাশি বলা হয়।
x/y + y/z + z/x রাশিটির x এর স্থলে y এবং y এর স্থলে x বসিয়ে পাই, y/x + x/z + z/y যা পূর্বোক্ত রাশিটির সমান নয়।
অর্থাৎ, রাশিটি প্রতিসম নয়।

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'বীজগাণিতিক রাশি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store