একটি সমতল আয়নায় প্রতিফলক পৃষ্ঠের সাথে 60° কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?
সঠিক উত্তর: 30°
ব্যাখ্যা: সমতল দর্পণে অভিলম্ব প্রতিফলক পৃষ্ঠের সাথে 90° কোণ তৈরি করে। আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের সাথে 60° কোণ তৈরি করলে, আপতন কোণ হবে (90° - 60°) = 30°।
প্রতিফলনের ২য় সূত্র অনুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ।
সুতরাং, প্রতিফলন কোণ হবে 30°।