√3y = 3x + 1 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
সঠিক উত্তর: 60°
ব্যাখ্যা: প্রদত্ত রেখা, √3y = 3x + 1
বা, y = (3x + 1) / √3
বা, y = (3 / √3)x + 1 / √3
বা, y = √3x + 1 / √3
সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই, ঢাল, m = √3
ধরি, √3 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে।
রেখাটির ঢাল, m = tanθ হয়।
বা, tanθ = √3
বা, tanθ = tan 60°
সুতরাং, θ = 60°
অতএব, সঠিক উত্তর (B)।