সমতল আয়নায় বিবর্ধন কত?
সঠিক উত্তর: 1 এর সমান
ব্যাখ্যা: সমতল আয়নার অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের সমান।
প্রতিবিম্বের দৈর্ঘ্য (l') এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য (l) হলে, l' = l
আবার, বিবর্ধন m = প্রতিবিম্বের দৈর্ঘ্য / লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য
বা, m = l'/l = l/l = 1 [যেহেতু l' = l]
অর্থাৎ, সমতল আয়নার বিবর্ধন 1 এর সমান।