বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: চল বিদ্যুৎ

5 Ω এর দুটি রোধ শ্রেণিতে যুক্ত করলে তুল্য রোধ যত হয় তত রোধ পেতে 100 Ω এর কয়টি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে?

ক. 5
খ. 10
গ. 20
ঘ. 50

সঠিক উত্তর: 10

ব্যাখ্যা: 5 Ω এর দুটি রোধ শ্রেণিতে যুক্ত করলে তুল্য রোধ হয়, Rs = (5 + 5) Ω = 10 Ω
ধরি, 100 Ω এর n সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হয় 10 Ω।
শর্তমতে, 1/Rp = n × (1/R)
বা, 1/10 = n × (1/100)
বা, 100/10 = n
সুতরাং, n = 10
অর্থাৎ 100 Ω এর 10 টি রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হয় 10 Ω

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'চল বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store