ক্ষমতার একককে কী বলে?
সঠিক উত্তর: ওয়াট
ব্যাখ্যা: ক্ষমতার একক হলো ওয়াট।
ওয়াট: এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলা হয়।
1 W = 1 J / 1 s = 1 Js⁻¹
বিভিন্ন প্রয়োজনে ওয়াটের এক হাজারগুণ বড় একক কিলোওয়াট (1 kW) এবং দশ লক্ষ গুণ বড় একক মেগাওয়াট (1 MW) ব্যবহার করা হয়।
1 kW = 10³ W
1 MW = 10⁶ W