বাল্ক মডুলাসের একক কোনটি?
সঠিক উত্তর: Nm⁻²
ব্যাখ্যা: হুকের সূত্রানুযায়ী, কোনো বস্তুর আয়তন পীড়ন তার আয়তন বিকৃতির সমানুপাতিক। কোনো সিলিন্ডারে V₀ আয়তনের গ্যাসকে P চাপ প্রয়োগ করে আয়তন ΔV পরিবর্তন করা হলে, এখানে আয়তন বিকৃতি ΔV/V₀।
অর্থাৎ আমরা লিখতে পারি, P ∝ (ΔV/V₀) বা, P = B(ΔV/V₀)
এখানে, B একটি সমানুপাতিক ধ্রুবক যার নাম বাল্ক মডুলাস বা আয়তনীয় গুণাঙ্ক। যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাই চাপের এককই হচ্ছে B এর একক (Nm⁻²)।