{x ∈ N : x² > 15 এবং x³ < 36} সেটটির তালিকা রূপ কোনটি?
সঠিক উত্তর: Φ
ব্যাখ্যা: x ∈ N হলে, x = 1, 2, 3, 4, 5, ......
x = 1 হলে, x² = (1)² = 1 < 15 এবং x³ = 1 < 36
x = 2 হলে, x² = (2)² = 4 < 15 এবং x³ = 8 < 36
x = 3 হলে, x² = (3)² = 9 < 15 এবং x³ = 27 < 36
x = 4 হলে, x² = (4)² = 16 > 15 এবং x³ = 64 > 36
x = 5 হলে, x² = (5)² = 25 > 15 এবং x³ = 125 > 36
শর্তানুসারে x² > 15 এবং x³ < 36 উভয় শর্ত পূরণ করে এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই।
অতএব, নির্ণেয় সেট Φ