আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে 90° কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে?
সঠিক উত্তর: 0°
ব্যাখ্যা: আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে 90° কোণে আপতিত হলে অভিলম্বের সাপেক্ষে আপতন কোণ হবে 0°। কারণ অভিলম্ব প্রতিফলক পৃষ্ঠের সাথে 90° কোণে অবস্থিত।
প্রতিফলনের ২য় সূত্র অনুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ।
যেহেতু আপতন কোণ 0°, তাই প্রতিফলন কোণও হবে 0°।