গাড়ির ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন?
সঠিক উত্তর: গতি জড়তার জন্য
ব্যাখ্যা: গাড়ির ব্রেক চাপলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়েন।
গতি জড়তা: গতিশীল থাকার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলে। বাস চলন্ত থাকা অবস্থায় যাত্রীরা বাসের গতির সাথে একই গতিপ্রাপ্ত হয়। বাস হঠাৎ থেমে গেলে বাসের সাথে সাথে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয়। কিন্তু বাসযাত্রীর শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনে দিকে এগিয়ে যায়।