একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁴ 4s² হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোনটি?
সঠিক উত্তর: ৪র্থ পর্যায় ও গ্রুপ 6
ব্যাখ্যা: সবচেয়ে বাইরের শক্তিস্তর 4 হওয়ায় মৌলটি ৪র্থ পর্যায়ের। সর্বশেষ শক্তিস্তরে s অরবিটালে 2টি এবং তার আগের d অরবিটালে 4টি ইলেকট্রন আছে। তাই গ্রুপ নম্বর = 4+2=6।