বাংলাদেশর কোনো একটি অঞ্চলের ১০ দিনের তাপমাত্রা (সেলসিয়াস) হলো: ২০°, ২২°, ১৭°, ৩৪°, ২০°, ৩৫°, ২১°, ২৪°, ২৫°, ২৭°। উপাত্তের প্রচুরক কোনটি?
সঠিক উত্তর: ২০°
ব্যাখ্যা: প্রচুরক হলো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে। এখানে ২০° তাপমাত্রাটি সর্বোচ্চ ২ বার রয়েছে। অন্য তাপমাত্রাগুলো ১ বার করে আছে। সুতরাং প্রচুরক ২০°।