কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 6 সে.মি., 8 সে.মি. এবং 10 সে.মি. হলে এর মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত?
সঠিক উত্তর: 150 বর্গ সে.মি.
ব্যাখ্যা: ত্রিভুজটিতে, 10² = 6² + 8² অর্থাৎ ত্রিভুজটি সমকোণী। কেননা, বাহুগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে এবং যার অতিভুজ c = 10 সে.মি.।
অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে সমকোণী ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক হতে পাই,
2(d² + e² + f²) = 3c² [যেখানে, d, e, f ত্রিভুজের মধ্যমা]
∴ d² + e² + f² = 3/2 c² = 3/2 × 10² = 150 বর্গ সে.মি.।