একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 216 বর্গ মি.। এর আয়তন কত ঘন মি.?
সঠিক উত্তর: 216
ব্যাখ্যা: ঘনকের ধার a একক হলে, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a² বর্গ একক এবং আয়তন = a³ ঘন একক
দেওয়া আছে, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 216 বর্গ মি.
বা, 6a² = 216
বা, a² = 216 / 6 = 36
বা, a = √36 = 6 মি.
ঘনকের আয়তন = 6³ ঘন মি. = 216 ঘন মি.