কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে আরিফ পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর এবং আতিক পেয়েছে 4x এবং 84 নম্বর। আতিকের নম্বর বেশি হলে অসমতার মাধ্যমে প্রকাশ নিচের কোনটি?
সঠিক উত্তর: 11x < 4x + 84
ব্যাখ্যা: আরিফের মোট নম্বর = 5x + 6x = 11x
আতিকের মোট নম্বর = 4x + 84
যেহেতু আতিকের নম্বর বেশি
শর্তমতে, 11x < 4x + 84
আতিকের নম্বর বেশি হওয়ায় আরিফের মোট নম্বর আতিকের মোট নম্বর হতে কম হবে।