2 সে.মি. ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। সিলিন্ডারটির আয়তন কত?
সঠিক উত্তর: 2π ঘন সে.মি.
ব্যাখ্যা: 2 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়।
সুতরাং, সিলিন্ডার আকৃতির বাক্সটির উচ্চতা হবে বলটির ব্যাসের সমান এবং ব্যাসার্ধ হবে বলটির ব্যাসার্ধের সমান।
বাক্সটির উচ্চতা, h = 2 সে.মি.
এবং ব্যাসার্ধ r = 1/2 × 2 = 1 সে.মি.
বাক্সের আয়তন = πr²h = π × 1² × 2 ঘন সে.মি.
= 2π ঘন সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।