কোনো বস্তু সাম্যাবস্থায় থাকার শর্ত হলো— i. বলের লব্ধি শূন্য হওয়া ii. বস্তুর কোনো ত্বরণ না হওয়া iii. বস্তুর মন্দন হওয়া নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: সাম্যাবস্থা: দুই বা ততোধিক বল একটি বস্তুর ওপর প্রয়োগ করার পর ফলাফল বা সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো ক্রিয়া করার ফলে বস্তুটি এই সাম্যাবস্থা অর্জন করে তাকে সাম্য বল বলে।
লব্ধি বল শূন্য হলে বস্তুর কোনো ত্বরণ বা মন্দন থাকে না।