আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3; আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে?
সঠিক উত্তর: 8 বছর
ব্যাখ্যা: মনে করি, আরিফ ও আকিবের বয়স যথাক্রমে 5x ও 3x
প্রশ্নমতে, 5x = 20 বা, x = 4
আকিবের বয়স = 3x = 3 × 4 = 12 বছর।
ধরি, p বছর পরে তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে।
শর্তমতে, (20 + p) / (12 + p) = 7 / 5
বা, 100 + 5p = 84 + 7p
বা, 7p - 5p = 100 - 84
বা, 2p = 16 বা, p = 8
অতএব, 8 বছর পর অনুপাত হবে 7 : 5।