6 সে.মি. ভূমির ব্যাসার্ধবিশিষ্ট এবং 10 সে.মি. হেলানো উচ্চতাবিশিষ্ট কোণকের আয়তন কত?
সঠিক উত্তর: 96π ঘন সে.মি.
ব্যাখ্যা: এখানে, কোণকের ভূমির ব্যাসার্ধ r = 6 সে.মি.
এবং হেলানো উচ্চতা l = 10 সে.মি.
আমরা জানি, কোণকের উচ্চতা h হলে তার হেলানো উচ্চতা, l² = r² + h²
বা, h² = l² - r²
বা, h = √(10² - 6²) = √(100 - 36) = √64 = 8 সে.মি.
কোণকের আয়তন = 1/3 πr²h ঘন একক
= 1/3 × π × 6² × 8 ঘন সে.মি.
= 1/3 × π × 36 × 8 ঘন সে.মি.
= 96π ঘন সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (D)।