নিচের কোনটি 0.14̇ এর মূলদীয় ভগ্নাংশ?
সঠিক উত্তর: 13/90
ব্যাখ্যা: প্রদত্ত সংখ্যা = 0.14̇
= 0.144444 .......
= 0.1 + (0.04 + 0.004 + 0.0004 + .......)
বন্ধনীর ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = 0.04
সাধারণ অনুপাত, r = 0.004 / 0.04 = 0.1
∴ 0.14̇ = 0.1 + 0.04 / (1 - 0.1)
= 0.1 + 0.04 / 0.9
= 1/10 + 4/90
= (9 + 4) / 90
= 13/90
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।